×

আন্তর্জাতিক

চাঁদের প্রথম ছবি পৃথিবীতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০৮:৪৫ পিএম

চাঁদের প্রথম ছবি পৃথিবীতে

ছবি: সংগৃহীত

ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-৩-এ যুক্ত ল্যান্ডার বিক্রম চাঁদের ছবি পাঠিয়েছে। চাঁদের বুকে এই চন্দ্রযানের রোভারকে সফলভাবে অবতরণ করানোর চেষ্টা করবে ল্যান্ডার বিক্রম।

শুক্রবার (১৮ আগস্ট) মহাকাশযানে প্রপালশন মডিউল থেকে সফলভাবে বিচ্ছিন্ন হওয়ার পর বিক্রম চাঁদের প্রথম ছবি পাঠায়। খবর স্পেস নিউজ, বিবিসির।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) ল্যান্ডার বিক্রমের ইমেজার (এমআই) ক্যামেরা-১ দিয়ে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছে। এতে চাঁদের বিভিন্ন অংশের ছবি রয়েছে। যার মধ্যে রয়েছে জিয়োর্দানো ব্রনো ক্রাটার (গর্ত বা অগ্নিমুখ)। যা চাঁদের অন্যতম নবীন একটি ক্রাটার।

এছাড়া, এই ল্যান্ডারটির ক্যামেরা হারকেবি জে ক্রাটারেরও ছবি তুলেছে। যার ব্যাসার্ধ প্রায় ৪৩ কিলোমিটার।

এদিকে, আগামী ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে ‘সফল অবতরণের’ চেষ্টা করবে ল্যান্ডার বিক্রম। অপরদিকে ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন হওয়া প্রপালশন মডিউল চাঁদের কক্ষপথে ঘুরতে থাকবে ও পৃথিবীর বায়ুমণ্ডলের তথ্য সংগ্রহ করবে ও এমন গ্রহের সন্ধান করতে থাকবে যেটি মানুষের বসবাসের জন্য উপযোগী।

যদি ল্যান্ডার বিক্রম সফলভাবে চাঁদের বুকে অবতরণ করতে পারে তাহলে এটি থেকে বেরিয়ে চাঁদে বিচরণ করবে রোভার ‘প্রজ্ঞান’। এরপর রোভার প্রজ্ঞান ল্যান্ডার বিক্রমের ছবি তুলবে আবার একইসঙ্গে বিক্রম রোভার প্রজ্ঞানের ছবি তুলে পৃথিবীতে পাঠাবে। এরপর রোভার প্রজ্ঞান ১৪ দিন অবস্থান করে চাঁদ থেকে বিভিন্ন তথ্য পাঠাতে থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App