×

আন্তর্জাতিক

সাইবেরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ০৬:৩৬ পিএম

সাইবেরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

ছবি: সংগৃহীত

দক্ষিণ সাইবেরিয়ান অঞ্চলের আলতাইতে একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো সাতজন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের স্থানীয় শাখা। খবর এএফপির।

মন্ত্রণালয় বলেছে, একটি ‘ব্যক্তিগত এমআই-৮ হেলিকপ্টার তিয়ংগুর গ্রামে অবতরণের সময় বৈদ্যুতিক তারে আঘাত করে’ এবং আগুন ধরে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘হেলিকপ্টারে ১৩ আরোহী ছিল, তাদের মধ্যে ছয়জন মারা গেছে। আহত হয়েছে আরো সাতজন।’

মন্ত্রণালয়ের প্রকাশিত ছবিগুলোতে দমকলকর্মীদের আগুনে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষে উদ্ধারকাজ চালিয়ে যেতে দেখা গেছে। পরে মন্ত্রণালয় জানায়, আগুন নেভানো হয়েছে।

খারাপ আবহাওয়া, মানবিক ত্রুটি বা প্রযুক্তিগত সমস্যার কারণে প্রায়ই রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে ব্যাপকভাবে ব্যবহৃত বিমান ও হেলিকপ্টারে দুর্ঘটনা ঘটে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App