×

আন্তর্জাতিক

চীন সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০৩:০০ পিএম

চীন সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ফাইল ছবি

চীন সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন। রবিবার (১৮ জুন) দুইদিনের সফরে বেইজিংয়ে পৌঁছান তিনি। প্রায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম শীর্ষ কোনো মার্কিন কূটনীতিক বেইজিং সফরে গেলেন।

এই সফরে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করার কথা রয়েছে ব্লিঙ্কেনের। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। এ নিয়ে দেশ দুটির মধ্যে তীব্র উত্তেজনা দেখা গেছে। এখন এই উত্তেজনা কমাতে চাইছে দেশ দুটি।

বেইজিংয়ে যাওয়ার আগে ব্লিঙ্কেন বলেন, চীন সফরের প্রথম উদ্দেশ্য দুই দেশের কূটনৈতিক যোগাযোগ প্রতিষ্ঠা করা। যাতে দুই দেশ দায়িত্বশীলতার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারে। তীব্র প্রতিযোগিতার জন্য প্রয়োজন টেকসই কূটনীতি। তবে প্রতিযোগিতা যাতে সংঘর্ষ বা সংঘাতের দিকে না গড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে চীন সফরে যাওয়ার কথা ছিল ব্লিঙ্কেনের। তবে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনের গোয়েন্দা বেলুন শনাক্ত ও ভূপাতিতের ঘটনায় সৃষ্ট উত্তেজনার মধ্যে স্থগিত করা হয় ওই সফর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App