×

আন্তর্জাতিক

সৌদি আরবে ঈদ হতে পারে শনিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০৬:০৩ পিএম

সৌদি আরবে ঈদ হতে পারে শনিবার

ফাইল ছবি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সোমবার (১৭ এপ্রিল) আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি) বরাত দিয়ে সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

আইএসি’র বিবৃতির বরাত দিয়ে সৌদি গেজেট জানায়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই বললেই চলে। সে ক্ষেত্রে পরদিন শুক্রবার ২১ এপ্রিল চাঁদ দেখা যেতে পারে। আর এমনটা হলে আগামী শনিবার (২২ এপ্রিল) এই অঞ্চলে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে এ অনুমানের কথা জানিয়েছে আইএসি। তবে ঈদ কবে হবে, সেটা শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে।

বিবৃতিতে আরও জানানো হয়, জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বৃহস্পতিবার সৌদি আরবসহ মুসলিম বিশ্বের দেশগুলো থেকে খালি চোখে এবং আরব বিশ্বের বেশির ভাগ দেশে টেলিস্কোপের মাধ্যমে শাওয়াল মাসের চাঁদের দেখা পাওয়া বেশ কঠিন। তবে লিবিয়াসহ পশ্চিম আফ্রিকার কিছু দেশে শাওয়াল মাসের চাঁদের দেখা যে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App