×

আন্তর্জাতিক

ব্রাজিলে দাঙ্গার ঘটনায় আটক দেড় হাজার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ১২:০১ পিএম

ব্রাজিলে দাঙ্গার ঘটনায় আটক দেড় হাজার

ছবি: সংগৃহীত

ব্রাজিলে দাঙ্গার ঘটনায় প্রায় দেড় হাজার মানুষকে আটক করা হয়েছে।

গত রোববার প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা শপথ নেয়ার এক সপ্তাহ পর দেশটির রাজধানী ব্রাসিলিয়ায় এ দাঙ্গার ঘটনা ঘটে। এ ঘটনায় নিন্দা জানিয়ে অপরাধীদের শাস্তি দেয়ার অঙ্গীকার করেছেন লুলা।

দেশটির কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্টে হামলা চালায় কট্টর ডানপন্থী রাজনীতিক বলসোনারোর শত শত সমর্থক। দেশটির নতুন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, হামলা চালাতে বলসোনারো তার সমর্থকদের উসকানি দিয়েছেন। খবর- বিবিসির।

বলসোনারো এই অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের পক্ষে তার অবস্থানের কথা তুলে ধরেছেন।

গত ডিসেম্বরে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে বামপন্থী লুলার কাছে বলসোনারো পরাজিত হন। লুলার শপথ গ্রহণের আগেই গত ৩০ ডিসেম্বর তিনি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App