×

আন্তর্জাতিক

ইজিয়ামে আরও দুটি গণকবরে শত শত মরদেহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৭ পিএম

ইজিয়ামে আরও দুটি গণকবরে শত শত মরদেহ

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ইজিয়াম শহরে আরও দুটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এসব গণকবরে শত শত লাশ আছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন জেলেনস্কি। খবর রয়টার্সের। জেলেনস্কির সাক্ষাৎকারটি রোববার রাতে প্রচার করেছে সিবিএস। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আজ আমি আরও কিছু তথ্য পেয়েছি। আরও দুটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। বড় বড় এসব গণকবরে শত শত মানুষের মরদেহ আছে। আমরা ছোট শহর ইজিয়ামের কথা বলছি।’ রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা নিয়ে জেলেনস্কি বলেন, ‘নিষেধাজ্ঞা চালিয়ে যাওয়া দরকার। এসব নিষেধাজ্ঞার অর্থনৈতিক প্রভাবের পাশাপাশি রাজনৈতিক প্রভাবও থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App