×

আন্তর্জাতিক

ইউক্রেনের খেরসনে রুশপন্থী শীর্ষ কর্মকর্তা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ১১:৪৪ এএম

ইউক্রেনের খেরসনে রুশপন্থী শীর্ষ কর্মকর্তা নিহত

ফাইল ছবি

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রাশিয়াপন্থী এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। রাশিয়ার বাহিনী এ অঞ্চল দখল করে নেওয়ার পর তিনি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষ ত্যাগ করে মস্কোর বশ্যতা স্বীকার করেন। তিনি সেখানের সাবেক ডেপুটি ছিলেন। সোমবার (২৯ আগস্ট) রাশিয়ার তদন্ত কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র

টেলিগ্রামে তারা বলেন, খেরসন অঞ্চলের সামরিক ও বেসামরিক প্রশাসনের উপ প্রধান আলেক্সি কোভেলাভ বুলেটের আঘাতে নিহত হন। তদন্ত কর্মকর্তারা জানান, রবিবার তার বাড়িতে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তার সাথে বসবাস করা এক নারীও এ হামলার শিকার হন। এ ব্যাপারে তারা বিস্তারিত আর কিছু জানাননি।

গত জুনে এক গুপ্ত হামলা প্রচেষ্টায় তিনি প্রাণে বেঁচে যান। রাশিয়ার বাহিনী গত ৩ মার্চ খেরসন দখল করে। শহরটি বাসিন্দা প্রায় দুই লাখ ৮০ হাজার। মস্কোর আগ্রাসনের পর এটি ছিল ইউক্রেনের প্রথম বড় শহরের পতন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App