×

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় প্রথমবারের মতো কোভিড শনাক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২২, ১০:৪৪ এএম

উত্তর কোরিয়ায় প্রথমবারের মতো কোভিড শনাক্ত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর খবরে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ে শনাক্ত হওয়া নমুনায় ওমিক্রন ধরন পাওয়ায় দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে।

২০২০ সালের ফেব্রুয়ারি থেকে দুই বছরেরও বেশি সময় ধরে করোনাভাইরাস প্রতিরোধী দুর্ভেদ্য বলয় গড়ে তোলা হয়েছিল। শেষ পর্যন্ত সেই বলয় ভেদ করে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, যার ফলে দেশটি সবচেয়ে বড় ‘জরুরি অবস্থার’ মুখোমুখি হয়েছে। খবর বিবিসির।

গত ৮ মে পিয়ংইয়ং থেকে সংগ্রহ করা কিছু নমুনায় ওমিক্রন ধরনের উপস্থিতি পাওয়া গেছে। তবে ওই শহরে ঠিক কতজনের দেহে এ সংক্রমণ শনাক্ত হয়েছে, তা বলা হয়নি। সংক্রমণের উৎস সম্পর্কেও বিস্তারিত কিছু জানানো হয়নি।

করোনা সংক্রমণ শনাক্ত হওয়াকে জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচনায় নিয়ে দেশটির প্রধান নেতা কিম জং উন তার ওয়ার্কার্স পার্টির নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন। তবে এর আগেই তিনি সংক্রমণের ছড়িয়ে পড়া ঠেকাতে দেশব্যাপী কঠোর লকডাউন কার্যকর করার নির্দেশ দেন। তিনি জানান, জরুরি চিকিৎসা সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App