×

আন্তর্জাতিক

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৪:০৯ পিএম

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০

শুক্রবার পাকিস্তানের পেশাওয়ারে এক মসজিদে বিস্ফোরণ হয়

পাকিস্তানের একটি মসজিদে জুমার নামাজের সময় শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ। আজ শুক্রবার (৪ মার্চ) পেশোয়ারের কোচা রিসালদারে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

পেশোয়ারের পুলিশ জানায়, হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। খবর ডনের।

পুলিশ বলছে, দুই হামলাকারী শহরের কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে ঢোকার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালায়। এরপরই মসজিদে বিস্ফোরণ হয়। পুলিশ ও নিরাপত্তা সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন।

আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালটির এক মুখপাত্র জানান, আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App