×

ভারত

বিধানসভা নির্বাচন

ভোট গণনায় উত্তাপ, মমতার জরুরি বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০১:৩৭ পিএম

ভোট গণনায় উত্তাপ, মমতার জরুরি বার্তা

পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করে ‘জরুরি বার্তা’ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (৪ মে) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে তিনি ভিডিওটি পোস্ট করেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার মধ্যেই এই ‘জরুরি বার্তা’ দেন তিনি।

ভিডিও বার্তায় মমতা তাঁর দলের প্রার্থী ও এজেন্টদের ভোট গণনাকেন্দ্র না ছাড়ার অনুরোধ জানান। একই সঙ্গে তিনি বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।মমতা বলেন, তৃণমূল যে আসনগুলোতে এগিয়ে আছে সেগুলোর সঠিক তথ্য প্রকাশ করা হচ্ছে না এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

এদিকে ভবানীপুর আসনে তিনি বড় ব্যবধানে এগিয়ে আছেন। সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা ও বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। ইভিএমে পঞ্চম দফার গণনা শেষে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ২৫ হাজার ৯৪২ ভোট। শুভেন্দু অধিকারী পেয়েছেন ৯ হাজার ২৩৬ ভোট। ব্যবধান দাঁড়িয়েছে ১৬ হাজার ৭০৬ ভোটে।

আরো পড়ুন : পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠনের পথে বিজেপি

রাজ্যের সামগ্রিক আসন পরিস্থিতিতেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এখন পর্যন্ত প্রবণতা অনুযায়ী বিজেপি এগিয়ে আছে ১৯৫ আসনে, আর তৃণমূল ৯৫ আসনে এগিয়ে রয়েছে।

২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ২৯৪টি আসনে ভোটগ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করায় আজ ২৯৩টি আসনে ভোট গণনা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা

৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা

দুর্নীতির অভিযোগে এসিল্যান্ডসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

দুর্নীতির অভিযোগে এসিল্যান্ডসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

আজ রাতে ইরান থেকে জবাব আসতে পারে, জানালেন ট্রাম্প

আজ রাতে ইরান থেকে জবাব আসতে পারে, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির সম্মানে বিমানবন্দরে উপস্থিতির সংখ্যা নিয়ে নতুন নির্দেশনা

রাষ্ট্রপতির সম্মানে বিমানবন্দরে উপস্থিতির সংখ্যা নিয়ে নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App