×

ভারত

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৮:৩২ এএম

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ছবি : সংগৃহীত

আবার অসুস্থ হয়ে পড়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

মঙ্গলবার (২৪ মার্চ) আচমকা শারীরিক অসুস্থতা অনুভব করায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পুত্র ও লোকসভা সাংসদ রাহুল গান্ধী এবং কন্যা প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।

ঠিক কী কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তা জানতে চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন। এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসেও সর্দি-কাশির সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

আরো পড়ুন : হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন মোদি

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে ৭৯ বছরে পা দেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এই বর্ষীয়ান নেত্রী। গত বছরও ফেব্রুয়ারি ও জুন মাসে একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।

এছাড়া, ২০১১ সালের আগস্টে ক্যানসারের চিকিৎসার জন্য তাঁর অস্ত্রোপচার হয়েছিল। পরবর্তীতে ২০২২ সালে তিনি দুইবার করোনা আক্রান্ত হন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন চিকিৎসকেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোরবানির পশুর চামড়ার নতুন দর ঘোষণা

কোরবানির পশুর চামড়ার নতুন দর ঘোষণা

একসময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো

তথ্যমন্ত্রী একসময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো

ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

শরণখোলায় জলবায়ু ও দুর্যোগ প্রস্তুতি মেলা

শরণখোলায় জলবায়ু ও দুর্যোগ প্রস্তুতি মেলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App