×

ভারত

৩ ইরানি জাহাজকে বন্দরে ঢুকতে দিলো ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০২:০৮ পিএম

৩ ইরানি জাহাজকে বন্দরে ঢুকতে দিলো ভারত

ছবি : সংগৃহীত

ইরানের তিনটি জাহাজকে ভারতীয় বন্দরে প্রবেশের অনুমতি দিয়েছে ভারত। সোমবার (৯ মার্চ) রাজ্যসভায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এ তথ্য জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

জয়শঙ্কর জানান, গত ১ মার্চ ভারতের পক্ষ থেকে ইরানের তিনটি জাহাজকে ভারতীয় বন্দরে ঢোকার অনুমতি দেওয়া হয়। সরকারের মতে এই সিদ্ধান্ত সঠিক ছিল। তিনটি জাহাজের মধ্যে একটি বর্তমানে কেরালার কোচি বন্দরে অবস্থান করছে।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের নৌবাহিনীর জাহাজ আইআরআইএস লাভানকে কোচি বন্দরে আশ্রয় দেওয়ার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখা কঠিন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে জয়শঙ্কর রাজ্যসভায় বক্তব্য শুরু করতেই বিষয়টি নিয়ে আলোচনা ও বিতর্কের দাবি তোলে ভারতীয় জাতীয় কংগ্রেসসহ বিরোধী দলগুলো। পরে বিরোধী সাংসদরা কক্ষত্যাগ করেন। রাজ্যসভার পর লোকসভায়ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে বক্তব্য শুরু করেন জয়শঙ্কর। তবে বিরোধীদের হইচইয়ের কারণে দুপুর ৩টা পর্যন্ত অধিবেশন মুলতবি হয়ে যায়।

বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরেই আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান জয়শঙ্কর। তিনি বলেন, ভারত সর্বদা শান্তির পক্ষে। যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটের মধ্যে তেল আমদানি প্রসঙ্গেও ভারতের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। স্পষ্ট করে জানান, এ ক্ষেত্রে জাতীয় স্বার্থই অগ্রাধিকার পাবে।রাজ্যসভায় জয়শঙ্কর বলেন, ভারতীয়দের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। আমাদের জাতীয় স্বার্থ সর্বদাই গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন : ইরানের নতুন সর্বোচ্চ নেতা, কে এই মুজতবা খামেনি?

সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সচিব স্কট বেসেন্ট দাবি করেন, আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ বজায় রাখতে রাশিয়ার তেল কেনার বিষয়ে ভারতকে ৩০ দিনের ছাড় দেওয়া হয়েছে। এ নিয়ে বিরোধীরা প্রশ্ন তোলে, নয়াদিল্লি কি ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অনুযায়ী তেল আমদানির সিদ্ধান্ত নেবে।

এ প্রসঙ্গে জয়শঙ্কর জানান, তেল আমদানির ক্ষেত্রে জাতীয় স্বার্থই প্রধান বিবেচনা হবে। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দায়বদ্ধ। খরচ, ঝুঁকি ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

জয়শঙ্কর আরো জানান, পশ্চিম এশিয়ার পরিস্থিতি গভীর উদ্বেগের বিষয় এবং কেন্দ্রীয় সরকার তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পরিস্থিতির ওপর নজর রাখছেন। যুদ্ধ পরিস্থিতির কারণে পশ্চিম এশিয়ায় আটকে থাকা বহু ভারতীয় নাগরিককে দেশে ফেরাতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলেও জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App