×

ভারত

ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি কি, জানালেন প্রণয় ভার্মা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম

ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি কি, জানালেন প্রণয় ভার্মা

ছবি : সংগৃহীত

ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হলো মানুষ। উভয় দেশের অগ্রগতি এবং সমৃদ্ধিতে একে অপরের গভীর স্বার্থ জড়িত। শনিবার (৭ ডিসেম্বর) ৫৩তম মৈত্রী দিবসের উপলক্ষে ঢাকা ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আরো বলেন, আজকের দিনটি ভারত-বাংলাদেশ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এটি একটি চিরন্তন অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত। তিনি উল্লেখ করেন, দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি হলো মানুষের পারস্পরিক সম্পর্ক এবং এই সম্পর্কের মাধ্যমে একে অপরকে সমর্থন ও সহযোগিতা করা সম্ভব।

ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যতের প্রসঙ্গ তুলে হাইকমিশনার বলেন, তরুণরা এ সম্পর্কের অন্যতম রক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যে সংযুক্তি, সংস্কৃতি এবং বাণিজ্যে আরও শক্তিশালী সংযোগ গড়ে উঠবে, যা আন্তঃনির্ভরতা আরো দৃঢ় করবে।

অনুষ্ঠানে বাংলাদেশে অবস্থানরত বিপুল সংখ্যক অতিথি অংশ নিলেন করেন, বিশেষত শিক্ষার্থী ও যুবসমাজের সদস্যরা। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিছু বিদেশি মিশনের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের সদস্যবৃন্দ এবং শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে খ্যাতনামা ব্যক্তিত্বরা।

প্রধান আকর্ষণ ছিল একটি প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে তরুণ ও খ্যাতিমান শিল্পীরা ঐতিহ্যবাহী, লোকজ ও আধুনিক সঙ্গীত পরিবেশন করেন। তাদের সঙ্গীতের আবেগময় পরিবেশনাটি দর্শকদের মুগ্ধ করে এবং পুরো অনুষ্ঠানকে তারুণ্যের শক্তিতে পূর্ণ করে তোলে।

এদিনের আয়োজনটি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটি স্মরণীয় ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে, যা দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরো দৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App