×

বিনোদন

ঈদে ‘তুফানই শুভেচ্ছা’, শাকিবের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৪, ০৩:৪০ পিএম

ঈদে ‘তুফানই শুভেচ্ছা’, শাকিবের

শাকিব খান । ছবি : সংগৃহীত

আজ মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তুফান’। ছবিটি মুক্তির আগে রবিবার রাতে একটি বিশেষ বার্তা দিয়েছেন শাকিব খান। নিজের ফেসবুক পেজ, চরকির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল প্রচারিত এই ভিডিওতে কী বার্তা দিলেন তিনি?

ভিডিওর শুরুতেই সবাইকে ‘তুফানই শুভেচ্ছা’ জানান শাকিব খান। এরপর তিনি বলেন, ‘আশা করছি, এবার সবাই বন্ধুবান্ধব, স্বজন—সবাইকে নিয়ে দলে দলে দেখতে আসবেন “তুফান”। খুব উপভোগ করবেন।’

এরপরের অংশে শাকিব কথা বলেন ‘তুফান’-এর পাইরেসির আশঙ্কা নিয়ে। শাকিব বলেন, ‘আমি একটু চিন্তিত, যদি “তুফান” পাইরেসি হয়ে যায়। এই পাইরেসির কারণেই পরিচালক, প্রযোজক, শিল্পী, সর্বোপরি পুরো বাংলা চলচ্চিত্রই অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে।’

আরো পড়ুন : যে রঙের ছাগল কোরবানি দিচ্ছেন অপু বিশ্বাস

এ বিষয়ে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে শাকিব আরো বলেন, ‘আপনার পাশের সিটের কেউ যদি ভিডিও ধারণ করার চেষ্টা করে নিষেধ করুন, প্রয়োজনে হল কর্তৃপক্ষকে জানান বা পুলিশের সহায়তা নিন। রুখে দিন পাইরেসি, দেখিয়ে দিন “তুফানই” জোশ। পাইরেসিকে না বলুন। দেখা হবে সিনেমা হলে।’

‘তুফান’ ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ। ছবিটির দেশীয় পরিবেশনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল্লাহ জানিয়েছেন, মাল্টিপ্লেক্সসহ ১২০টির বেশি হলে ‘তুফান’ মুক্তি পাবে।

রায়হান রাফী পরিচালিত ছবিটিতে আরো অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী, বাংলাদেশের চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App