×

স্বাস্থ্য

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের নতুন কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪০ এএম

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের নতুন কমিটি

ছবি : সংগৃহীত

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের (এসএনএমবি) নতুন কমিটি গঠন করা হয়েছে। এটি দেশের পরমাণু চিকিৎসা সংশ্লিষ্ট চিকিৎসক ও বিজ্ঞানীদের একটি অরাজনৈতিক ও অলাভজনক বৈজ্ঞানিক সংগঠন, যা ক্যান্সারসহ জটিল রোগের নির্ণয়, চিকিৎসা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

গত শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সংগঠনটির ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই সম্মেলনে পরমাণু চিকিৎসার সমসাময়িক নানা বিষয়ে প্রায় অর্ধশত বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. ফারিয়া নাসরিন। এছাড়া দেশের খ্যাতনামা চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকেরা এতে অংশ নেন।

প্রধান অতিথি তার বক্তব্যে ২৪ ঘণ্টা জরুরি আল্ট্রাসাউন্ড সেবা চালুর ওপর গুরুত্বারোপ করেন এবং চিকিৎসক ও গবেষকদের আরো বেশি গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। সম্মেলনে অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী ও অধ্যাপক ডা. জিনাত জেবিন হাইপারথাইরয়েডিজম ও থাইরয়েড ক্যান্সার প্রোটোকল ২০২৬ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

আরো পড়ুন : যেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নাহিদ হোসেন সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. এম. এ. করিম আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি এবং নবীন চিকিৎসক ও বিজ্ঞানীদের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে নবীন বিজ্ঞানীদের সম্মাননা হিসেবে ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। একই সঙ্গে বার্ষিক সাধারণ সভায় ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ২৩ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়।

নতুন কমিটিতে অধ্যাপক ডা. সানোয়ার হোসেন সভাপতি নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. জিনাত জেবিন এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. আবু বকর সিদ্দিক।

নবনির্বাচিত সভাপতি সবার সহযোগিতা কামনা করে পূর্ববর্তী কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান এবং সম্মিলিতভাবে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃষ্টির মাঝেও ঢাকার বাতাসে দূষণ, সতর্কতা জারি

বৃষ্টির মাঝেও ঢাকার বাতাসে দূষণ, সতর্কতা জারি

ঢাকায় ভারতীয় রাজনীতিক হাইকমিশনার, প্রথা ভাঙার নেপথ্যে যে কারণ

ঢাকায় ভারতীয় রাজনীতিক হাইকমিশনার, প্রথা ভাঙার নেপথ্যে যে কারণ

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেঙে গেছে এরনবিলের বাঁধ

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেঙে গেছে এরনবিলের বাঁধ

ঢাকায় বজ্রবৃষ্টি আভাস, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকায় বজ্রবৃষ্টি আভাস, বাড়তে পারে তাপমাত্রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App