×

স্বাস্থ্য

বাংলাদেশিদের জন্য এআই ও রোবোটিক চিকিৎসায় মনিপালের উদ্যোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৭ পিএম

বাংলাদেশিদের জন্য এআই ও রোবোটিক চিকিৎসায় মনিপালের উদ্যোগ

ছবি : ভোরের কাগজ

বাংলাদেশে উন্নত স্বাস্থ্যসেবা ও আধুনিক প্রযুক্তির সমন্বয় জোরদার করতে ভারতের শীর্ষ বেসরকারি হাসপাতাল নেটওয়ার্ক মনিপাল হাসপাতাল তাদের কার্যক্রম আরো বিস্তৃত করার ঘোষণা দিয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক চিকিৎসা সুবিধা বাংলাদেশের রোগীদের কাছে সহজলভ্য করতে নতুন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত ‘মনিপাল হাসপাতাল মিডিয়া সামিট বাংলাদেশ’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ভারতের বেঙ্গালুরু শহরে অবস্থিত মনিপাল হাসপাতালের ৬০০ শয্যার ফ্ল্যাগশিপ ইউনিট বর্তমানে ৫৩টি বিশেষায়িত বিভাগে সেবা দিচ্ছে। এই ইউনিটে ইতোমধ্যে এক হাজারের বেশি রোবোটিক স্পাইন ও অর্থোপেডিক সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। জটিল অস্ত্রোপচারে ‘দা ভিঞ্চি’ রোবট, জয়েন্ট রিপ্লেসমেন্টে ‘মাকো’ এবং ভাসকুলার ইন্টারভেনশনে ‘করপাথ’ সিস্টেমের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

মনিপাল হাসপাতালের ইন্টারন্যাশনাল হেলথকেয়ার সার্ভিসেস বিভাগের গ্রুপ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বিকাশ তায়ের বলেন, বর্তমানে রোগীরা শুধু চিকিৎসার জন্য বিদেশে যান না, তারা একটি নিরবচ্ছিন্ন ও সমন্বিত সেবার অভিজ্ঞতা প্রত্যাশা করেন। সেই লক্ষ্যেই রোগী ও তাদের পরিবারের জন্য নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে মনিপাল।

তিনি জানান, আন্তর্জাতিক রোগীদের জন্য ‘এন্ড-টু-এন্ড’ সেবা মডেল চালু করেছে হাসপাতালটি। এর আওতায় চিকিৎসার পাশাপাশি ভিসা সহায়তা, যাতায়াত ব্যবস্থাপনা এবং দেশে ফেরার পর ফলোআপ সেবাও সুশৃঙ্খলভাবে প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত রিজিওনাল হেড (সার্ক) রাম গোপাল বর্ধন বলেন, এআই ও রোবোটিক চিকিৎসার খরচ অন্যান্য চিকিৎসা পদ্ধতির তুলনায় ভিন্ন নয়; তবে এই প্রযুক্তি আরো আধুনিক ও নির্ভুল চিকিৎসা নিশ্চিত করে।

তিনি আরো বলেন, দিন দিন তাদের হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীর সংখ্যা বাড়ছে। এ কারণে ঢাকা, রাজশাহীসহ বিভিন্ন স্থানে তথ্যসেবা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া শিলিগুড়ি ইউনিটের হাসপাতাল পরিচালক সঞ্জয় সিংহ মাহাপাত্র এবং বাংলাদেশে মনিপাল হাসপাতালের কার্যক্রম সমন্বয়ক খালিদ হাসান জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে রোগী এলেও তাদের মোট রোগীর প্রায় ৪৮ শতাংশই বাংলাদেশি। তাই বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশে স্থানীয় পর্যায়ে চিকিৎসক সহযোগিতা ও রোগী সহায়তা কাঠামো আরো শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উদ্যোগ জটিল ও উচ্চঝুঁকিপূর্ণ চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশি রোগীদের আস্থা বৃদ্ধি করবে এবং দুই দেশের চিকিৎসকদের মধ্যে পেশাগত সমন্বয় আরও জোরদার করবে। বর্তমানে ভারতের ২৬টি শহরে ৪৯টি ইউনিটের মাধ্যমে বিশ্বের ১৬০টি দেশের রোগীদের সেবা দিয়ে আসছে মনিপাল হাসপাতাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমাকে কোনো জমি দেওয়া হয়নি’

‘আমাকে কোনো জমি দেওয়া হয়নি’

বাংলাদেশিদের জন্য এআই ও রোবোটিক চিকিৎসায় মনিপালের উদ্যোগ

বাংলাদেশিদের জন্য এআই ও রোবোটিক চিকিৎসায় মনিপালের উদ্যোগ

পাকার আগে হাওরে ভেসে গেছে কৃষকের স্বপ্ন-জীবিকা

পাকার আগে হাওরে ভেসে গেছে কৃষকের স্বপ্ন-জীবিকা

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App