×

সরকার

পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৯:৪১ এএম

পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’এ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হয়েছে চারদিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬। 

রোববার (১০ মে) সকালে এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’এ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হয়েছে চারদিনব্যাপী 'পুলিশ সপ্তাহ ২০২৬' এবং চলবে ১৩ মে পর্যন্ত। 

রোববার (১০ মে) সকালে এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসময় পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টি নন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন প্রধানমন্ত্রী। একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি।

এবারের পুলিশের বার্ষিক প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্বে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

এয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে পর এটাই বিএনপির সরকারের সময়ে প্রথম পুলিশ সপ্তাহ।

সকাল ৯টায় অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা, পুলিশ অতিরিক্ত আইজিগণ, সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

কামিল পরীক্ষার ফলাফল প্রকাশ আজ

কামিল পরীক্ষার ফলাফল প্রকাশ আজ

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন মহিলা কলেজে বিক্ষোভ

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন মহিলা কলেজে বিক্ষোভ

পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App