×

সরকার

হামের টিকা না দেওয়ার কারণ খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০২:৫৪ পিএম

হামের টিকা না দেওয়ার কারণ খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, শিশু মৃত্যু ঘটাতে চায়—এমন কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে তিনি মনে করেন। তবে কেন হামের টিকা না দেওয়ার ঘটনাটি ঘটলো, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “শিশু মৃত্যু ঘটাতে চায়, এরকম কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে আমি মনে করি। তবে এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে। আমি মন্ত্রণালয়ে কথা বলেছি। কেন আসলে এ ঘটনাটি ঘটলো, সেই কাজটি করা হবে।”

ড. জাহেদ উর রহমান জানান, সরকারের নেওয়া কার্যক্রমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনের মধ্যেই শতভাগ লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা জানান, গত বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে ২৫০ শয্যার টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যক্ষ্মা রোগ শনাক্তকরণে ব্যবহৃত ৬ লাখ জিনএক্সপার্ট কার্ট্রিজ এবং ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ অনুদান হিসেবে পাওয়া গেছে।

আরো পড়ুন : ভারতের নির্বাচন অভ্যন্তরীণ বিষয়, সম্পর্ককে প্রভাবিত করবে না : তথ্য উপদেষ্টা

এছাড়া তিনি জানান, এ সপ্তাহে ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় হাম-রুবেলা টিকাদানের জন্য প্রয়োজনীয় আরো ২২ লাখ মিক্সিং সিরিঞ্জ দেশে পৌঁছেছে।

অন্তর্বর্তী সরকারের সময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েন ছিল—এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অফিসিয়ালি সেটা এখনো উইথড্র হয়েছে বলে জানি না। তবে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর নেই। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করছে।”

জঙ্গিবাদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ও তার বক্তব্যের মধ্যে খুব বেশি ভিন্নতা নেই বলেও তিনি মন্তব্য করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App