×

সরকার

ভারতের নির্বাচন অভ্যন্তরীণ বিষয়, সম্পর্ককে প্রভাবিত করবে না : তথ্য উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১২:৫৩ পিএম

ভারতের নির্বাচন অভ্যন্তরীণ বিষয়, সম্পর্ককে প্রভাবিত করবে না : তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো পর্যবেক্ষণ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ নির্বাচন। সেখানে যারা জনগণের ভোটে নির্বাচিত হবেন, তাদের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক বজায় থাকবে। আমরা পশ্চিমবঙ্গকে আলাদাভাবে বিবেচনা করতে চাই না। দুই দেশের মধ্যে যেকোনো চুক্তি রাষ্ট্রীয় পর্যায়েই হয়ে থাকে।

উপদেষ্টা জানান, ভারতের রাজ্যভিত্তিক নির্বাচনের ফলাফল দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রভাবিত করবে না। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, যা পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো নির্বাচন বা রাজনৈতিক বক্তব্য এই সম্পর্ককে ব্যাহত করবে না।

আরো পড়ুন : পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে যা ভাবছে বাংলাদেশের দলগুলো

তিনি বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনকে ঘিরে বাংলাদেশ নিয়ে যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে, সেগুলো মূলত রাজনৈতিক। সরকার গঠনের পর দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা স্বাভাবিকভাবেই চলবে।

তিনি আরো বলেন, ভারত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। দুই দেশের মধ্যে বিদ্যমান যোগাযোগ ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালিতে রণতরি পাঠাচ্ছে যুক্তরাজ্য

হরমুজ প্রণালিতে রণতরি পাঠাচ্ছে যুক্তরাজ্য

লিচুর মৌসুমে বদলে গেছে গুরুদাসপুর, কোটি টাকার লেনদেন

লিচুর মৌসুমে বদলে গেছে গুরুদাসপুর, কোটি টাকার লেনদেন

১টি গরু থেকে ফারিয়ার ৬০ গরুর খামার

১টি গরু থেকে ফারিয়ার ৬০ গরুর খামার

পাউবোর দুই কোটির জমি ভুয়া খতিয়ান করে বিক্রি, বহুতল ভবন নির্মাণ

পাউবোর দুই কোটির জমি ভুয়া খতিয়ান করে বিক্রি, বহুতল ভবন নির্মাণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App