সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি নিয়ে সুখবর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি : সংগৃহীত
সরকারি চাকরিজীবীরা এবার বড় ধরনের ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা কয়েক দিনের ছুটি উপভোগ করতে পারেন তারা।
চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি থাকতে পারে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় টানা ছুটির সময় আরো বাড়তে পারে। শনিবার অফিস খোলা রেখে সেই সাপ্তাহিক ছুটিকে ঈদের ছুটির সঙ্গে যুক্ত করার সম্ভাবনাও রয়েছে, এতে মোট ছুটি একদিন বাড়তে পারে।
আরো পড়ুন : জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন
জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী আগামী ২৬ মে পবিত্র আরাফাত দিবস পালিত হতে পারে। সেই অনুযায়ী পরদিন ২৭ মে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে।
সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সেই হিসেবে দেশে আগামী ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
