×

সরকার

প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার মন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:১৭ পিএম

প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার মন্ত্রীর

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২০ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, নিহত মোশাররফের পরিবারকে দাফন কাজের জন্য তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে এবং ঈদের পর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ৩ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিহতের দুই সন্তানের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে। মন্ত্রী আরও বলেন, "যুদ্ধ পরিস্থিতি শেষে যারা পুনরায় কর্মস্থলে ফিরতে চাইবেন, তাদের সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।"

মরদেহ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান নিহতের পরিবারকে সব ধরনের আর্থিক সহায়তার আশ্বাস দেন। অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, "মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। আমাদের মিশনগুলো তাদের সুরক্ষায় নিরলস কাজ করছে। বাংলাদেশ চায় কূটনীতি ও আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান হোক।"

নিহত মোশাররফ হোসেনের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে। তার মরদেহ আজ সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (SV-806) রিয়াদ থেকে ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে নিহতের প্রতি শ্রদ্ধা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি বন্ধ করল সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি বন্ধ করল সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমানকে অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা

যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমানকে অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা

জাতীয় সংসদ ভবনে ঈদের জামাত সকাল ৮টায়

জাতীয় সংসদ ভবনে ঈদের জামাত সকাল ৮টায়

বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে

বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App