×

সরকার

স্বাস্থ্যমন্ত্রী

দালাল ও দুর্নীতিমুক্ত হাসপাতাল গড়ে তোলা হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৫:১৭ পিএম

দালাল ও দুর্নীতিমুক্ত হাসপাতাল গড়ে তোলা হবে

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে কাজ করছে সরকার ।

শনিবার  (১৪ মার্চ) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সিংগাইর পৌরসভার আয়োজনে মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ’হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বাড়ানো এবং সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।’

তিনি আরো  বলেন, ‘জনগণের অনুপাতে হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় সেবা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যেই স্বাস্থ্যখাতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।’

স্বাস্থ্যমন্ত্রী  বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে বেশ কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে সাধারণ মানুষ সহজেই সরকারি স্বাস্থ্যসেবা পাবে।

আরো পড়ুন: আরও ৫ সিটিতে প্রশাসক পদে বিএনপি নেতারা

 দেশের যেসব হাসপাতাল দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ বাড়ানো হবে, যাতে স্থানীয় পর্যায়েই মানুষ অধিকাংশ চিকিৎসাসেবা পেতে পারে বলেও জানান তিনি।

তিনি জানান, স্বাস্থ্যখাতে নতুন করে প্রায় এক লাখ কর্মী নিয়োগ দেয়ার পরিকল্পনা রয়েছে। নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে, যাতে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমানো সম্ভব হয়। নার্সদের দক্ষতা বাড়াতে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App