×

সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী

‘বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০২:৪৩ পিএম

‘বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার (১২ মার্চ) বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে কাল। সংসদ নেতা স্বাগত বক্তব্য দিয়ে অধিবেশনে সভাপতি কে হবেন, সেটি উপস্থাপন করবেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদের বিধি মোতাবেক শপথ নেবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। আর ১৫ তারিখ অধিবেশন হয়ে এরপর বিরতি হতে পারে। 

তিনি আরও বলেন, সংসদ অধিবেশন বসার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষাসহ জুলাই সনদে যা কিছু সম্মত হয়েছি, সেটি ধারণ করবো।

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসপাতালে সোনিয়া গান্ধী

হাসপাতালে সোনিয়া গান্ধী

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার  ১৭৫

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৭৫

দখলদারকেই মাঠ ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে রাজউক

দখলদারকেই মাঠ ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে রাজউক

সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়

স্বাস্থ্যমন্ত্রী সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App