×

সরকার

সরকারি কর্মকর্তাদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম

সরকারি কর্মকর্তাদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রায়ে সরকার দায়িত্ব পেয়েছে বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের জন্য। তাই সেই অঙ্গীকার পূরণে সবাইকে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে হবে এবং এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা অপরিহার্য।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়াসহ ইশতেহারে উল্লেখিত অগ্রাধিকারভিত্তিক কর্মসূচিগুলো দ্রুত বাস্তবায়নের ওপর তিনি জোর দেন। এ লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।

আরো পড়ুন : ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, দেশের মানুষ সরকারের দিকে গভীর প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। কর্মকর্তা-কর্মচারীরাও সরকারের অবিচ্ছেদ্য অংশ। সরকার তখনই সফল হবে, যখন সবাই সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। দেশকে নিজেদের প্রথম ও শেষ ঠিকানা উল্লেখ করে তিনি বলেন, জনগণের উন্নয়ন ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মচারীরা পূর্ণ সহযোগিতা করবেন। পাশাপাশি দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তা রক্ষা এবং সরকারি বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেন।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও ড. মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী কার্যালয়ের গঠন ও কার্যক্রম উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী সভায় প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্বশীল ও সুশৃঙ্খল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, সবাই একযোগে কাজ করলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App