×

সরকার

স্বরাষ্ট্র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মনজুর মোর্শেদ চৌধুরী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ এএম

স্বরাষ্ট্র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মনজুর মোর্শেদ চৌধুরী

ছবি: মনজুর মোর্শেদ চৌধুরী

দুই বছর আগে অবসরে যাওয়া মনজুর মোর্শেদ চৌধুরীকে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব দিয়েছে বিএনপি সরকার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেয়ার প্রায় এক সপ্তাহের মাথায় এ নিয়োগ দেওয়া হলো। মাঝের এই এক সপ্তাহ স্বরাষ্ট্র সচিবের চেয়ারটি ফাঁকা ছিলো।

আওয়ামী লীগ আমলে সুবিধাবঞ্চিত আমলা মনজুর মোর্শেদ বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপ-সচিব থাকা অবস্থায় ২০২৪ সালের এপ্রিলে নিয়মিত অবসরে যান।

২০২৪ সালের সেপ্টেম্বরে আওয়ামী লীগ আমলে পদোন্নতি ও সুবিধাবঞ্চিত সরকারি কর্মকর্তাদের তালিকা তৈরি করতে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে একটি কমিটি করেছিলো অন্তর্বর্তী সরকার। ওই কমিটি ৭৬৪ জন বঞ্চিত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার সুপারিশ করে। 

সেই সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি মনজুর মোর্শেদকে সচিব হিসেবে ভূতাপেক্ষ পদোন্নতি দেয়।

এর এক বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকার তাকে জ্যেষ্ঠ সচিব হিসেবে স্বরাষ্ট্রে চুক্তিভিত্তিক নিয়োগ দিলো।

প্রসঙ্গত, ভূতাপেক্ষ পদোন্নতি (Antedated Promotion) বলতে বোঝায়, যখন কোনো বঞ্চিত কর্মী বা কর্মকর্তাকে তার প্রাপ্যতার সঠিক সময়ে পদোন্নতি না দিয়ে, পরবর্তী সময়ে পদোন্নতি দেওয়া হয় এবং তা আগের একটি যৌক্তিক তারিখ থেকে কার্যকর করা হয়, যাতে করে তিনি অতীতের প্রাপ্য পদ, জ্যেষ্ঠতা এবং সেই তারিখ থেকে প্রাপ্য বকেয়া আর্থিক সুবিধা বুঝে নিতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অফিসে ডেকে নারীকে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

অফিসে ডেকে নারীকে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

তেল কালোবাজারিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ইঙ্গিত আইনমন্ত্রীর

তেল কালোবাজারিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ইঙ্গিত আইনমন্ত্রীর

রামেক হাসপাতালে হামে তিনজনের মৃত্যু

রামেক হাসপাতালে হামে তিনজনের মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ডিজেলসহ আটক ১২

মিয়ানমারে পাচারের সময় ডিজেলসহ আটক ১২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App