×

সরকার

ফ্যাসিবাদমুক্ত একুশ, এবার অনুভূতি ভিন্ন: মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ এএম

ফ্যাসিবাদমুক্ত একুশ, এবার অনুভূতি ভিন্ন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘদিন একটি ফ্যাসিস্ট শাসনের যাঁতাকলে আবদ্ধ থাকায় একুশ ছিল অবরুদ্ধ। তবে এবার সেই একুশ মুক্ত, আর এ কারণেই এবারের অনুভূতি অন্যরকম।

শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাতে এসে তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে বিএনপির নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে। এর ফলে দল ও সরকারের প্রতি জনগণের প্রত্যাশা বহুগুণ বেড়েছে। তিনি উল্লেখ করেন, জনগণ একটি সত্যিকার গণতান্ত্রিক সরকার প্রত্যাশা করছে, যে সরকার ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে।

আরো পড়ুন : শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একুশের মূল চেতনা ছিল বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র নির্মাণ। সেই আদর্শকে ধারণ করেই আগামী দিনে পথচলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। নতুন একুশের প্রেরণা নিয়ে সরকার জনগণের কল্যাণে কাজ করবে এবং মাতৃভাষা ও সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করার উদ্যোগ নেবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সুসংহত করতে সরকার সফল হবে এবং দেশকে একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App