×

সরকার

রোজায় সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ পিএম

রোজায় সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের ঘোষণা

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে দুধ, ডিম, মাছ ও মাংস সরবরাহের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশের ১০ লাখেরও বেশি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে ‘সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতির অংশ হিসেবে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ দামে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই কার্যক্রম বাজারে মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন।

আরো পড়ুন : রোজার নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, দিশেহারা ক্রেতা

রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায় জানিয়ে টুকু বলেন, এতে নিম্ন আয়ের মানুষ বেশি কষ্টে পড়েন। সরকারের এই উদ্যোগ তাদের কষ্ট লাঘবে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে কর্মসূচি আরো সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি বলেন, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে।

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অবদানের কথাও তুলে ধরেন টুকু। তিনি বলেন, জিয়াউর রহমান জনগণের কল্যাণে কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মশিউর রহমান এবং বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশব্যাপী ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

দেশব্যাপী ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

শনিবার যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

শনিবার যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App