×

সরকার

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব দেশের স্থানীয় সরকারগুলোতে নির্বাচনের আয়োজন করা হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আইনশৃঙ্খলার পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে, অর্থনীতিতে স্থিতিশীলতা এসেছে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা আরো ভালো করতে পারব।

মির্জা ফখরুল বলেন, চ্যালেঞ্জ নিয়ে এসেছি, যা মূলত জাতি গঠনের চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী পরিকল্পনা করেছেন, মন্ত্রিসভা তা বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। গণতন্ত্রকে সব কর্মকাণ্ডে অঙ্গীকার হিসেবে রাখব।

আরো পড়ুন : মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে : আইনমন্ত্রী

তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় মন্ত্রণালয়কে আরো গতিশীল করে মানুষের সমস্যা সমাধানে কাজ করা সম্ভব হবে। বিশেষ করে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষকদের সহায়তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

মন্ত্রী রোজার সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করার কথাও জানান। এছাড়া তিনি বলেন, আইনশৃঙ্খলা দ্রুত স্বাভাবিক হয়নি, কিন্তু নির্বাচিত সরকার আসার পর পরিস্থিতি ইতিবাচক দিকে যাচ্ছে।

দুর্নীতি দমন নিয়ে তিনি বলেন বলেন, অন্তর্বর্তী সরকার যতটুকু করতে পেরেছিল, করেছে। মূল লক্ষ্য ছিল গণতান্ত্রিক উত্তরণ, যা সফল হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App