মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর থেকে ডাক পেয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রীরা। মন্ত্রীসভায় ডাক পাওয়া নেতারা হলেন...
ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আসনের আমীর খসরু মাহমুদ চৌধুরী, ফেনী-৩ আসনের আব্দুল আউয়াল মিন্টু, কক্সবাজার-১ আসনের সালাহউদ্দিন আহমদ, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদসহ আরো কয়েকজন। কুমিল্লা-৩ আসনের কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, চাঁদপুর-১ আসনের আ ন ম এহসানুল হক মিলন, কিশোরগঞ্জ-৬ আসনের মো. শরীফুল আলম।
সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। টাঙ্গাইল-৫ আসনের সুলতান সালাউদ্দিন টুকু। বগুড়া-২ আসনের মীর শাহে আলম, পটুয়াখালী-৩ আসনের নুরুল হক (নুর)। বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন। পঞ্চগড়–২ আসনের ফরহাদ হোসেন আজাদ। ঢাকা-১৩ আসনেরএমপি ববি হাজ্জাজ। জামালপুর–১ আসনের রশিদুজ্জামান মিল্লাত। রাজশাহী-২ আসনের মিজানুর রহমান মিনু। মাগুরা–২ আসনে আত্মবিশ্বাসী বিএনপির নিতাই রায় চৌধুরী। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। কুমিল্লা-৮ আসনে জাকারিয়া তাহের সুমন।
আরও আছেন স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা কায়সার কামাল, চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, এছাড়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিও ফোন পেয়েছেন বলে খবর এসেছে।
