×

সরকার

মন্ত্রিসভার ৫০ সদস্যকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ এএম

মন্ত্রিসভার ৫০ সদস্যকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

ছবি : সংগৃহীত

দেশের নবগঠিত মন্ত্রিসভার সম্ভাব্য ৫০ জন সদস্যকে নিরাপত্তা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সংশ্লিষ্টদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানায়, সম্ভাব্য ৫০ জন সদস্য ধরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে চূড়ান্তভাবে মন্ত্রিসভার আকার কিছুটা ছোট হতে পারে অথবা পূর্ণ ৫০ সদস্য নিয়েও গঠন করা হতে পারে।

আরো পড়ুন : সংসদ সদস্যদের শপথ পড়ালেন সিইসি

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ প্রেক্ষিতে মন্ত্রিসভার ৫০ সদস্যকে যথাযথ নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

চিঠির অনুলিপি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার (প্রটেকশন) বরাবর পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App