×

সরকার

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল নিয়ে সরকারের ব্যাখ্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ পিএম

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল নিয়ে সরকারের ব্যাখ্যা

ছবি : সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের বিষয়ে অপতথ্য ও অনুমাননির্ভর তথ্য প্রচারিত হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বার্তায় সংশ্লিষ্টদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রেস উইং-এর বার্তায় বলা হয়, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ-এর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে। বিষয়টি নিয়ে সঠিক তথ্য ছাড়া কোন মন্তব্য বা অনুমান করা উচিত নয়।

বার্তায় আরো জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে নির্বাচন শুরুর কয়েক দিন আগে ড. রশীদ প্রধান উপদেষ্টার নিকট দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান। তবে নির্বাচন সন্নিকটে আসায় মাঠ প্রশাসনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

আরো পড়ুন : ৩০ আসনে জালিয়াতির অভিযোগ নিয়ে ইসিতে ১১ দলীয় জোট

গত শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় দুটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক মেয়াদ বাতিল করে এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া কে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেন।

ড. রশীদ ২০২৪ সালের ৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ পান। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৪ অক্টোবর থেকে দুই বছরের চুক্তিতে তিনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গণ-অভ্যুত্থানের পর অবসরপ্রাপ্ত বিসিএস ১৯৮২ ব্যাচের কর্মকর্তা আব্দুর রশীদকে প্রথমে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। চার দিনের মাথায় ১৭ আগস্ট তাঁকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসেবে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হয়, এরপর মন্ত্রিপরিষদ সচিব পদে উন্নীত হন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘শহীদ জিয়াকে হত্যা করেও তার আদর্শকে মুছে ফেলা যায়নি’

‘শহীদ জিয়াকে হত্যা করেও তার আদর্শকে মুছে ফেলা যায়নি’

নিজের প্রথম বিদেশ সফরে ভারতে গেলেন মিয়ানমার প্রেসিডেন্ট

নিজের প্রথম বিদেশ সফরে ভারতে গেলেন মিয়ানমার প্রেসিডেন্ট

বাবার জানাজায় অংশ নিলেন সাবেক এমপি সুজন

বাবার জানাজায় অংশ নিলেন সাবেক এমপি সুজন

মাইলফলক স্পর্শ করলো পাকিস্তান

মাইলফলক স্পর্শ করলো পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App