×

সরকার

আ. লীগ আমলের ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে: অর্থ উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০২:২১ পিএম

আ. লীগ আমলের ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে: অর্থ উপদেষ্টা

উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট (আইপিপি) নিয়ে হওয়া চুক্তিতে অসংলগ্নতা রয়েছে, সেগুলো রিভিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠক শেষে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি আগামী ৫ আগস্ট উদ্বোধন করা হবে। এর কাজ চলছে।

তিনি বলেন, আমাদের এলএনজির অপর্যাপ্ততা আছে, আমরা এলএনজি আনছি। এলএনজি আমদানির বিষয়ে একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

আরো পড়ুন : প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগের নির্দেশ

এখানে অনেকগুলো বিদেশি কোম্পানি আছে। তাদের চুক্তিগুলো পর্যালোচনা করার জন্য হাইকোর্ট থেকে একটি নির্দেশনা আছে। এ জন্য আলাপ-আলোচনা করে আমরা এটা করব। সেজন্য আইনি সহায়তা দরকার। সেটা করার জন্য আমরা একটা প্রস্তাব অনুমোদন করেছি। এখানে আইনি বিষয় আছে। এক তরফা তো এটা করা যাবে না, বলেন অর্থ উপদেষ্টা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App