×

সরকার

পাট পণ্যের বহুমুখীকরণের উদ্যোগ নেয়া হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৪ পিএম

পাট পণ্যের বহুমুখীকরণের উদ্যোগ নেয়া হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

এবারের বহুমুখী পাটপণ্য মেলায় ৩৩টি স্টল রয়েছে। ছবি : সংগৃহীত

বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পাট পণ্যের বহুমুখীকরণের উদ্যোগ নেয়া হয়েছে। পাট নিয়ে সমস্যার দ্রুত সমাধান করা হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ স্লোগান নিয়ে পাট অধিদপ্তর ও জেডিপিসি আয়োজিত চার দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, আমরা বিভিন্ন জায়গায় বৈচিত্র্যময় পাট মেলার আয়োজন করছি। কিছু দিন আগে বাণিজ্য মেলা সম্পন্ন হয়েছে। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে কক্সবাজারে মেলার আয়োজন করা হয়েছে। মেলায় অংশগ্রহণকারীরা খুশি এবং তারা প্রবৃদ্ধির আশা করছেন। সরকার তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে।

আরো পড়ুন : বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

বিভাগীয় এবং জেলা পর্যায়ে আরো মেলার আয়োজন করা হবে উল্লেখ করে তিনি বলেন, পাটের দ্রব্য তৈরির উপকরণ নিয়ে যে সমস্যা রয়েছে তা সমাধান করা হবে।

রমজানে দ্রব্যমূল্য বাড়বে না জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, সম্প্রতি একটি ব্যবসায়িক সম্মেলনে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সবাই একত্রে কাজ করছে। তাই আশা করছি, রমজানে বাজারে পণ্যের মূল্য কোনোভাবেই বাড়বে না। তেল, চিনি, খেজুর, ছোলা, মাছ, মুরগি, ডিম ও মৌসুমি সবজির সরবরাহ সঠিকভাবে করা হবে।

এসময় উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সত্যকাম সেন, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। 

এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে পাট পণ্যের সম্ভাবনা নিয়ে কথা বলেন। 

উল্লেখ্য, এবারের বহুমুখী পাটপণ্য মেলায় ৩৩টি স্টল রয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল

হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে খুলনায় জেলা সমন্বয় সভা

হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে খুলনায় জেলা সমন্বয় সভা

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App