×

সরকার

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ড প্রেসিডেন্টের বৈঠক, যে আলোচনা হলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৫:৩৪ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ড প্রেসিডেন্টের বৈঠক, যে আলোচনা হলো

রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন তারা। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব। মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে তারা বৈঠক করেন।

বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূরাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, আমাদের এমন পৃথিবী দরকার যা হবে আইনের শাসনভিত্তিক।

অধ্যাপক ইউনূস ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। আলেক্সান্ডার স্টাব বলেন, আমি আপনাদের জন্য শুভকামনা জানাই।

আরো পড়ুন : বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করবে জার্মানি

প্রেসিডেন্ট স্টাব গ্লোবাল সাউথের দেশগুলোকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে ব্যাংকিং খাতে বিপুল পরিমাণ লুটপাট ও দুর্নীতি হয়েছে। তিনি বলেন, প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যাংক থেকে লুট করা হয়েছে।

অধ্যাপক ইউনূস জানান, তার সরকার রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যার মাধ্যমে শরণার্থীদের দুর্দশা আবারো বৈশ্বিক আলোচনায় ফিরিয়ে আনা সম্ভব হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App