×

সরকার

কম্বল কিনতে ৩৪ কোটি টাকা বরাদ্দ দিলো সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০২:২২ পিএম

কম্বল কিনতে ৩৪ কোটি টাকা বরাদ্দ দিলো সরকার

বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে। ছবি : সংগৃহীত

শীতার্তদের মাঝে বিতরণের জন্য কম্বল কিনতে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলার জন্য এই কম্বল বরাদ্দ থাকবে। কম্বল বিতরণ এবং কেনার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান শীত মোকাবিলায় শীতার্ত ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ছয় লাখ ৭৯ হাজার পিস কম্বল এবং আট বিভাগের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলা ও সকল পৌরসভার জন্য কম্বল কিনতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

আরো পড়ুন : সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত পঞ্চগড়

এতে আরো বলা হয়, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত কম্বল যথাযথভাবে বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত টাকা দ্বারা কম্বল কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল আর্থিক বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করে জেলা প্রশাসকদের অধীন উপজেলা নির্বাহী অফিসাররা ইতোমধ্যে জরুরিভিত্তিতে কম্বল কিনে দুঃস্থদের মাঝে বিতরণ করেছেন। 

মন্ত্রণালয় থেকে শীতের শুরুতেই দেশের উত্তরাঞ্চলের ১৪টি জেলায় শীতার্তদের মাঝে ১৫ হাজার ২৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App