×

সরকার

দুই দেশের স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক : পররাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ পিএম

দুই দেশের স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক : পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

দুই দেশের স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, এমন স্পষ্ট বার্তা ভারতকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, সব দেশের সঙ্গে সু-সম্পর্কে কাজ করছে বর্তমান সরকার।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই তবে সেটা দুপক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে।

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেয়া হবে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব দেয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব, তারা দেশ চালাবেন। তবে আপনাদেরও দ্বায়িত্ব নিতে হবে পুনরায় যেন ছাত্র-ছাত্রীদের রাস্তায় নেমে আসতে না হয়। ছেলেমেয়েদের প্রাণ যেন আর না ঝরে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মো. জাহিদ হোসেন, এমআরডিআইয়ের উপদেষ্টা মো. সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডোর মো. খালিদ হোসেন, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীব বিপ্লব, সাবেক সভাপতি অ্যাড. অলিউর রহমান কাওসার প্রমুখ।

আরো পড়ুন : দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন হাতছাড়া না হয়: আসিফ নজরুল



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App