×

সরকার

নতুন পাঁচটি সংস্কার কমিশন করা হবে: পরিবেশ উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১২:১০ এএম

নতুন পাঁচটি সংস্কার কমিশন করা হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

নতুন পাঁচটি সংস্কার কমিশন গঠন করছে অন্তর্বর্তী সরকার।  স্থানীয় সরকার, স্বাস্থ্য, নারী, গণমাধ্যম ও শ্রম খাতে সংস্কারের জন্য এ কমিশন গঠন করা হচ্ছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

রিজওয়ানা হাসান বলেন, দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি করা হয়েছে। নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের বিষয় নয়।

দেশের মানুষ বিভিন্ন খাতে সংস্কার চায় দাবি করে পরিবেশ উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার, স্বাস্থ্য, নারী, গণমাধ্যম ও  শ্রম খাতে সংস্কারের লক্ষ্যে নতুন পাঁচটি সংস্কার কমিশন গঠন করা হচ্ছে। আগামী রবিবারের (৩ নভেম্বর) মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। নির্বাচনের আগে এই সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রিজওয়ানা হাসান জানান, প্রকল্প প্রণয়ন থেকে শুরু করে, যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করা, সাশ্রয়ী করা এবং স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নে একটি যথাযথ পদ্ধতি বের করা হবে। এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে রাষ্ট্রপতির অপসারণ প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান পরিবেশ উপদেষ্টা।

আরো পড়ুন: পাঠ্যবইয়ে আসছে পাঁচ পরিবর্তন

আরো পড়ুন: স্পিকারের কাজ করবেন আইন উপদেষ্টা: প্রেস সচিব

আরো পড়ুন: নির্বাচনের চাপ বাড়ছে

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App