×

সরকার

লেবাননে বাংলাদেশি কর্মী

দেশে ফিরতে আগ্রহীদের তালিকা তৈরি হচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৫০ পিএম

দেশে ফিরতে আগ্রহীদের তালিকা তৈরি হচ্ছে

ছবি : সংগৃহীত

যুদ্ধবিধ্ধস্থ লেবানন থেকে দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের প্রাথমিক তালিকা করা হয়েছে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একযোগে কাজ করছে। 

ইতোমধ্যেই পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব এবং বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালকের অংশগ্রহণে একটি আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় জুম প্লাটফর্মে মধ্যপ্রাচ্যে নিযুক্ত বাংলাদেশের মিশন প্রধানরা যুক্ত ছিলেন।

লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র সচিব লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। সেখানে অবস্থানরত যে সকল প্রবাসী বাংলাদেশি দেশে আসতে ইচ্ছুক নয় তাদের নিরাপত্তা নিশ্চিতকরণেও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

ইতোমধ্যে দূতাবাস থেকে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদেরকে তালিকাভুক্ত হওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং প্রাথমিকভাবে প্রায় এক হাজার অভিবাসী কর্মী প্রত্যাবাসনে ইচ্ছুক বলে জানা গিয়েছে। লেবানন থেকে প্রত্যাবাসনে ইচ্ছুক সকল বাংলাদেশিকে নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার সংশ্লিষ্ট সকলের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে কাজ করছে।

আরো পড়ুন : ইসরায়েল-হিজবুল্লাহর ভয়াবহ সংঘাত: বৈরুত বিধ্বস্ত, হাইফায় তীব্র আঘাত!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App