×

সরকার

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ হবে

রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ন্যায়পাল নিয়োগ অধ্যাদেশ প্রণয়ন করার কথাও বলেছেন প্রধান উপদেষ্টা। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সব সদস্য ও সমপদমর্যাদাসম্পন্ন সব ব্যক্তির সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করা হবে। স্বচ্ছতা নিশ্চিত ও সরকাররের প্রতি মানুষের আস্থা তৈরিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় এ-সংক্রান্ত খসড়া নীতিমালা অনুমোদন হতে পারে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, খসড়া নীতিমালায় প্রধান উপদেষ্টা, সব উপদেষ্টা ও উপদেষ্টার মর্যাদায় নিয়োগপ্রাপ্ত অন্যান্য ব্যক্তিদের স্থায়ী ও অস্থায়ী সম্পদের হিসাব বিবরণী প্রতি বছর প্রকাশ করা হবে।

প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে দেয়া প্রথম ভাষণে ড. মুহাম্মদ ইউনূস সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশের অঙ্গীকার করার পর এ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।

ড. ইউনূস বলেছিলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের হিসাব বিবরণ প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটি সকল সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে। রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ন্যায়পাল নিয়োগ অধ্যাদেশ প্রণয়ন করার কথাও বলেছেন প্রধান উপদেষ্টা।

আরো পড়ুন : পুলিশকে জনবান্ধব ফোর্সে রূপান্তরের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর সকল সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণ দাখিল করা বাধ্যতামুলক করা হয়েছে। চাকরিজীবীদের সম্পদ বিবরণী প্রকাশ করার আগেই উপদেষ্টা পরিষদের সকল সদস্য ও সমমর্যাদা সম্পন্নদের সম্পদ বিবরণী প্রকাশ করতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার।

রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে দীর্ঘদিন ধরেই সরকারের মন্ত্রী, এমপি ও সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশের জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠলেও সরকারগুলো তা বাস্তবায়ন করেনি। ২০০৮ সালের নির্বাচনি ইশতেহারে আওয়ামী লীগ মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব প্রকাশের অঙ্গীকার করলেও তা পালন করেনি।

গত কয়েকটি জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের দেওয়া হলফনামায় বিভিন্ন মন্ত্রী, এমপি ও রাজনীতিবিদের সম্পদ কয়েকশগুণ পর্যন্ত বৃদ্ধির তথ্য উঠে এসেছে। সাবেক আইজিপি বেনজীর আহমেদ, এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানসহ বিভিন্ন সরকারি চাকরিজীবীর বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার করে ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পত্তির মালিক হওয়ার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App