×

সরকার

ইউএনএইচসিআরের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ পিএম

ইউএনএইচসিআরের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সমর্থন চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২ সেপ্টেম্বর) জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে ফোনালাপের সময় এ সহযোগিতা চান প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএনএইচসিআর প্রধান অন্তর্বর্তী সরকারের নেতৃত্বকে অভিনন্দন জানাতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ফোন করেন। প্রধান উপদেষ্টার প্রশংসা করে ফিলিপ্পো গ্র্যান্ডি জানান, তিনি বাংলাদেশ পুনর্গঠনে অবিশ্বাস্যভাবে কাজ করে যাচ্ছেন।

ফোনে তারা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন। ড. ইউনূস বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে বসবাসকারী ১০ লাখের বেশি রোহিঙ্গাকে মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য ফিলিপ্পো গ্র্যান্ডির সমর্থন চান। তিনি শরণার্থী শিবিরে বেড়ে ওঠা রোহিঙ্গা শিশুদের একটি উন্নত ভবিষ্যৎ গড়তে জাতিসংঘের শরণার্থী সংস্থার সহায়তা চান।

ফিলিপ্পো গ্র্যান্ডি প্রধান উপদেষ্টাকে নিউইয়র্কে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বৈঠকে যোগ দেয়ার অনুরোধ জানান। আগামী অক্টোবরে বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন বলে প্রধান উপদেষ্টাকে জানান ফিলিপ্পো গ্রান্ডি।

আরো পড়ুন : জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন ড. ইউনূস

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App