×

সরকার

বিজিবির উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তে পিঠ দেখাবেন না : ‘যারা পুলিশকে দানব বানিয়েছে তাদের বিচার হবে’

Icon

কাগজ প্রতিবেদক :

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 সীমান্তে পিঠ দেখাবেন না : ‘যারা পুলিশকে দানব বানিয়েছে তাদের বিচার হবে’

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সীমান্তে আমাদের লোক মারে, বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয়। আমি বলছি সীমান্তে পিঠ দেখাবেন না। এনাফ ইজ এনাফ। পুলিশ খুবই অনুতপ্ত, যারা পুলিশকে দানব বানিয়েছে তাদের বিচার হবে।

গতকাল মঙ্গলবার পিলখানায় বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত বিজিবি সদস্যদের খোঁজখবর নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ওই আন্দোলনের সময় আহত হয়ে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবরও নেন। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, আমাদের সীমানার মধ্যে ঢুকে আমাদের মারে, আর আমরা বলি পতাকা বৈঠক করেছে, সব ঠিক হয়ে গেছে অথবা জানি না। দ্যাট ডেজ আর ওভার। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে সীমান্তে। সীমান্তে পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ।

আরো পড়ুন : ‘আওয়ামী লীগ’ নিয়ে বক্তব্য: দুঃখ প্রকাশ স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ খুবই অনুতপ্ত। আমি আসার সময়ও দেখলাম পুলিশের সঙ্গে ছাত্ররা কাজ করছে। পুলিশকে দানব বানানো হয়েছে। যারা এটি করেছে তাদের অবশ্যই বিচার হবে। যারা এটি করেছে তাদের আমরা ভুলে যাব না। অবশ্যই বিচার করা হবে। আপনারা একটু সবুর করেন, কতগুলো প্রক্রিয়া আছে। সরকারি অ্যাকশন নিতে গেলে অনেকগুলো প্রসেস আছে। সুতরাং ধৈর্য ধরতে হবে।

১৫ আগস্ট প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আজ (গতকাল মঙ্গলবার) বিকালে আমরা বসব, সেখানে আলোচনা হবে। সেদিনের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। পুলিশ থাকবে, বিজিবি-র‌্যাব থাকবে, হয়তো সেনাবাহিনীও থাকবে।

শিক্ষার্থীদের উদ্দেশে এম সাখাওয়াত হোসেন বলেন, তোমাদের আন্দোলন কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই আন্দোলনের তো ইমেজ আছে। আর পুলিশ তো অনুতপ্ত। আমি তালিকা করছি। যাদের অন্যায়ভাবে বের করা হয়েছে, আবার যারা এর মধ্যেই ছিল না, আপনারা যাদের কথা বলছেন, সেটা আমরা দেখব। তবে আমরা হুকুমের আসামিদের খুঁজছি, বের করার চেষ্টা করছি। দুয়েক দিনের মধ্যে আপনারা অ্যাকশন দেখবেন।

লুট হওয়া অস্ত্র জমা দেয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অস্ত্র ফেরত দিতে বলেছি। যদি জমা না দিয়ে ধরা পড়েন, তাহলে দুই রকমের শাস্তি পাবেন। নিষিদ্ধ অস্ত্র ছিনতাই এবং নিষিদ্ধ অস্ত্র পাওয়ার অভিযোগে অভিযুক্ত হবেন। সুতরাং নিজেরা ভয়ে আসতে না পারলে অন্য কাউকে দিয়ে জমা দেন।

পুলিশের পোশাক প্রসঙ্গে তিনি বলেন, আমরা যত দ্রুত সম্ভব ইউনিফর্ম চেঞ্জ করতে চাই। ভবিষ্যতে যেন মানবিক পুলিশ হয়, সেজন্য আমরা পুলিশ কমিশন গঠনের চিন্তাভাবনা করছি। পুলিশের সবাই কাজে যোগ দিচ্ছে। বৃহস্পতিবার (আগামীকাল) বলতে পারব কয়জন আসছে আর কয়জন আসেনি। আপনারা তো দেখছেন পুলিশ আমার সঙ্গে আছে।

সা¤প্রতিক ঘটনায় বিজিবির তিন সদস্য নিহত ও ১৩০ জন আহত হয়। আন্দোলনে আহত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনকে চিকিৎসা দেয়া হয়েছে এবং আহত আরো ৩ জন শিক্ষার্থী পিলখানায় বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App