×

সরকার

দল গোছানো নিয়ে আওয়ামী লীগকে যে পরামর্শ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৫:০০ পিএম

দল গোছানো নিয়ে আওয়ামী লীগকে যে পরামর্শ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

নতুন মুখ নিয়ে আওয়ামী লীগকে দল গোছাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ পরামর্শ দেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি (আওয়ামী লীগ)। আপনারা পার্টি গোছান। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করবো। ‌আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেইস (নতুন মুখ নিয়ে), উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি উইথ থ্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট (রাজনৈতিক আইনের মধ্য দিয়ে)।

আরো পড়ুন : আওয়ামী লীগকে যে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলছি আপনারা আপনাদের এলাকায় এগুলো (সংখ্যালঘুদের ওপর সহিংসতা) ঠিক করেন। আসনভিত্তিক যদি আমরা হিসাব নিতে থাকি, আপনারা ভালো করে জানেন আমি নতুন লোক না। ‌গত পাঁচ বছর আপনারা আমার সঙ্গে ছিলেন। আই উইল মেক ইউর দ্যাট কন্সটিটেন্সি একেবারেই কোনো ইলেকশন যাতে না হয়। ‌আমি এখনো ইনফ্লুয়েন্স রাখি ইলেকশন কমিশনে।

তিনি বলেন, আওয়ামী লীগ একসময় সেক্যুলারপন্থি দল ছিল মিডল ক্লাসের। মুসলিম লীগ যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের। কত বড় মানুষের দল। যিনি এ দেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই। কারো সন্দেহ থাকার কথা না। উনার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে। সেই দল এমনভাবে ভেঙে পড়ে যাবে।‌ লোকজন লুকিয়ে বেড়াচ্ছে, আবার পেলে কী জানি হয়।

তিনি বলেন, আমি ওনাদেরও আশা দিচ্ছি, কথা দিচ্ছি- আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেনি। যদি ওই ধরনের জঙ্গি না হয় তবে একটা দলকে ব্যান করাটা আনলেস। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ভেরি ব্যাড কালচার। রাজনৈতিক দলকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিষিদ্ধ করা হয়। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App