×

সরকার

যেসব চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের সামনে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০৯:৪২ এএম

যেসব চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের সামনে

ছবি : সংগৃহীত

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সোয়া ৯টার পর বঙ্গভবনে এই সরকারের সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিশ্লেষকেরা বলছেন, বড় কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে তাদের হিমশিম খেতে হবে বলেও ধারণা তাদের। 

চ্যালেঞ্জগুলো হলো-

১. ওয়াশিংটনভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যানের বলেন, বাংলাদেশের অনেকে আশঙ্কা করছেন, যদি অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হলে তাতে সরকারে নিজেদের কর্তৃত্ব পাকাপোক্ত করার সুযোগ পাবে সেনাবাহিনী। তবে এখন পর্যন্ত মনে হচ্ছে, সেনাবাহিনী সরকারে সক্রিয় ভূমিকা ও রাজনীতির কেন্দ্রে থাকার বিষয়ে অতটা আগ্রহী নয়, যেমনটা কয়েক দশক আগেও দেখা গিয়েছিল। 

২. ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক টমাস কিনের মতে, শিক্ষার্থীদের বিক্ষোভ যে ব্যাপক জনসমর্থন পেয়েছিল, তার একটি বড় কারণ হলো নির্বাচন। গত ১৫ বছরে দেশটিতে প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো নির্বাচন হয়নি। অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর জন্য দীর্ঘমেয়াদে কাজ করতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে গণতান্ত্রিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে।

৩. গত কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তার মিত্রদের ওপর প্রতিশোধমূলক হামলা হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের স্মৃতি সিংহ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হবে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাকস্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের পথ তৈরি করা। একই সঙ্গে নতুন করে যাতে আর কোনো সহিংসতার ঘটনা না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেয়া। 

৪. ২০০৯ সাল থেকে বাংলাদেশের গড় বার্ষিক প্রবৃদ্ধি ছিল ৬ শতাংশের বেশি। ২০২১ সালে মাথাপিছু আয়ে ভারতকেও ছাড়িয়ে যায় বাংলাদেশ; কিন্তু এরপরও অর্থনৈতিক বৈষম্য বেড়েছে। কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সবাই সমানভাবে পায়নি। 

৫. বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে, সেটি নির্ভর করছে আন্দোলন দমনে ব্যর্থ পুলিশ ও সেনাবাহিনীর ওপর। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পুলিশপ্রধান এবং একজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বিক্ষোভের সময় গ্রেপ্তার ছাত্র–জনতা ছাড়াও রাজনৈতিক বন্দীদেরও ছেড়ে দেয়া হচ্ছে।

আরো পড়ুন : অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র ও ইইউ

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App