×

ফুটবল

শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুরে হামজারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০২:১২ পিএম

শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুরে হামজারা

ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভিয়েতনামের হ্যানয় থেকে শুক্রবার (২৭ মার্চ) সকালে দলটি সিঙ্গাপুরে যায়।

আগামী ৩১ মার্চ স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই পর্বের মিশন শেষ করবে বাংলাদেশ। এর আগে ঢাকায় অনুষ্ঠিত প্রথম লেগে ১-২ গোলের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

যদিও সিঙ্গাপুর ইতোমধ্যে এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করেছে, তবুও ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। জয় পেলে র‍্যাংকিং-এ উন্নতি হওয়ার পাশাপাশি ৮ পয়েন্ট নিয়ে বাছাই শেষ করার সুযোগ থাকবে। একই দিনে ভারত হংকংকে হারালে পয়েন্টে সমতা তৈরি হতে পারে।

ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। র‍্যাংকিং-এ এগিয়ে থাকা ভিয়েতনাম প্রথমার্ধেই ৩ গোল করলেও দ্বিতীয়ার্ধে আর গোল হজম করেনি বাংলাদেশ।

সিঙ্গাপুরে পৌঁছে তিন দিন অনুশীলনের পর মাঠে নামবে জামাল ভুঁইয়ার নেতৃত্বাধীন দল। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

রামিসা হত্যা আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App