×

ফুটবল

পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১২:৫৬ পিএম

পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

২০২৬ সালের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচ আজ পাকিস্তানের বিপক্ষে। মাঠে নামার জন্য লাল-সবুজের দল পুরোপুরি প্রস্তুত।

ম্যাচটি হবে মঙ্গলবার (২৪ মার্চ) মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে, বাংলাদেশ সময় দুপুর ৪টা ৪৫ মিনিটে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ ভারত।

মালদ্বীপে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দল । হেড কোচ মার্ক কক্স খেলোয়াড়দের আত্মবিশ্বাসী থাকতে বলেছেন। দলের গুরুত্বপূর্ণ সদস্য মোরশেদ আলী বলেন, “আমরা প্রস্তুত। জেতার জন্য আমাদের ভেতরে জেদ কাজ করছে।”

পাকিস্তান দলের সাম্প্রতিক কোনো ফুটেজ না থাকায় তাদের শক্তি সম্পর্কে বাংলাদেশের কাছে ধারণা নেই। সহকারী কোচ আতিকুর রহমান মিশু বলেন, “আমরা প্রতিপক্ষের চিন্তা করছি না, নিজেদের পরিকল্পনা নিয়েই খেলব।”

দলের শক্তি আরো বাড়ানো হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী দুই জমজ ফুটবলার রোনান সুলিভান ও ডেকলান সুলিভানের অন্তর্ভুক্তির মাধ্যমে।

উল্লেখ্য, উদ্বোধনী দিনে শ্রীলঙ্কা মালদ্বীপকে ৩-২ গোলে হারিয়েছে, আর নেপাল ভুটানকে ২-১ গোলে জয়লাভ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App