×

ফুটবল

৯০০ গোলের দ্বারপ্রান্তে মেসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:১৬ এএম

৯০০ গোলের দ্বারপ্রান্তে মেসি

ছবি : সংগৃহীত

সিএফ মেজর লিগ সকারের নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মিয়ামি। শনিবার (৭ মার্চ) ডিসি ইউনাইটেডকে ২–১ গোলে হারিয়েছে তারা। লিওনেল মেসির গোলেই এদিন জয় নিশ্চিত হয় এবং একই সঙ্গে ক্যারিয়ারের ৯০০তম গোলের আরো কাছাকাছি পৌঁছে যান আর্জেন্টাইন এই সুপারস্টার।

রেকর্ডসংখ্যক দর্শকের উপস্থিতিতে ম্যাচটি অনুষ্ঠিত হয় বাল্টিমোরে। ওয়াশিংটনে অবস্থিত ডিসি ইউনাইটেডের ছোট ভেন্যুর বদলে দর্শকদের ব্যাপক আগ্রহের কারণে ম্যাচটি বাল্টিমোরে সরিয়ে নেওয়া হয়। গ্যালারিতে উপস্থিত ৭২ হাজার ২৬ জন দর্শককে হতাশ করেননি মেসি।

ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় মায়ামি। প্রথমে গোল করেন রদ্রিগো ডি পল। ম্যাচের ১৭তম মিনিটে প্রায় ১৫ গজ দূর থেকে শট নিয়ে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান তিনি। এরপর ১০ মিনিট পর মাতেও সিলভেত্তির পাস ধরে ডিসির গোলকিপারের মাথার ওপর দিয়ে বল তুলে জালে পাঠান মেসি। এ গোলের মাধ্যমে তিনি ক্যারিয়ারের ৮৯৯তম গোল পূর্ণ করেন। চলতি মৌসুমে তিন ম্যাচে এটি তার তৃতীয় গোল।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ডিসি ইউনাইটেড। ৭৫তম মিনিটে গোল করে ব্যবধান কমান তাই বারিবো। তবে শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি স্বাগতিকরা।

আরো পড়ুন : নেইমারের বিরুদ্ধে মামলা করলেন সাবেক নারী বাবুর্চি

মেসি ও তার দলের জন্য সপ্তাহটি ছিল বেশ ঘটনাবহুল। গত বৃহস্পতিবার পুরো দলটি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস সফর করে এবং সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সময় কাটায়। সেই আনন্দঘন মুহূর্তের পরপরই মাঠে নেমে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় মায়ামি।

৩৮ বছর বয়সী মেসি এখন ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ ক্যারিয়ার গোলের মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। এই রেকর্ডে তার আগে আছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী বুধবার ন্যাশভিল এসসির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ ম্যাচেই সেই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে তার সামনে।

মৌসুমের শুরুটা অবশ্য ভালো ছিল না মায়ামির জন্য। লিগের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ৩–০ গোলে হেরে যায় দলটি। এরপর অরল্যান্ডো সিটি এসসিকে হারিয়ে মৌসুমের প্রথম জয় পায় তারা। এখন তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে মেসির দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App