×

ফুটবল

নারী ফুটবলারদের প্রতি বৈষম্য কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম

নারী ফুটবলারদের প্রতি বৈষম্য কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

ছবি : সংগৃহীত

পুরুষ ফুটবলারদের তুলনায় নারী ফুটবলারদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধায় বৈষম্য কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (৩০ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সুমাইয়া বিনতে তানভীর। সঙ্গে ছিলেন ব্যারিস্টার আরিজা মেহেলী খান। তারা দুজনই এ বিষয়ে রিট দায়ের করেন।

ক্রীড়া সচিব, জাতীয় ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

পরে ব্যারিস্টার সুমাইয়া বিনতে তানভীর বলেন, নারী ও পুরুষ ফুটবলারদের সবক্ষেত্রে বৈষম্য বিদ্যমান। পুরুষ ফুটবলাররা বছরে ৫০/৬০ লাখ টাকা বেতন পান। অথচ নারী ফুটবলাররা বছরে মাত্র ৬ থেকে ৭ লাখ টাকা বেতন পান। নারী ফুটবলারদের নিয়মিত বেতনও দেওয়া হয় না। তাদের আবাসন সুবিধা নেই, নিয়মিত লীগ আয়োজন করা হয় না। কোনো খেলায় জিতলে পুরুষ ফুটবলারদের ৫ লাখ টাকা করে প্রণোদনা দেওয়া হয়। নারী ফুটবলারদের নামকাওয়াস্তে প্রণোদনা দেওয়া হয়। সাফ ফুটবল জয়ের পর নারী ফুটবল টিমকে দেড় কোটি টাকা প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই টাকা এখনও দেওয়া হয়নি।

এসব বৈষম্য চ্যালেঞ্জ করে আমরা রিট দায়ের করেছি। আদালত রুল জারি করেছেন বলে জানান ব্যারিস্টার সুমাইয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App