×

খাবার

হালিম কেন ইফতারে? জেনে নিন পুষ্টিগুণ ও রেসিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৫:৩২ পিএম

হালিম কেন ইফতারে? জেনে নিন পুষ্টিগুণ ও রেসিপি

ফাইল ছবি

ইফতারের জনপ্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম হলো হালিম। হালিম হলো— মাংস, ডাল ও গমের সংমিশ্রণে তৈরি একটি পুষ্টিকর এবং সুস্বাদু খাবার, যা বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ইফতারের প্রধান আকর্ষণ হিসেবে পরিচিত। হালিমের মূল শেকড় মধ্যপ্রাচ্যে।

এটি মূলত 'হারিশ' বা 'হারিশা' নামক একটি আরবীয় খাবার থেকে এসেছে। দশম শতাব্দীতে বাগদাদের বিখ্যাত রান্নার বই কিতাব আল-তাবিখ-এ হারিশার রেসিপি পাওয়া যায়।

সারাদিন রোজা রাখার পর শরীরকে দ্রুত শক্তি দিতে হালিম দারুণ কার্যকর।

ইফতারে হালিম কেন ভালো?

১. শক্তির ভালো উৎস: হালিমে থাকে গম, ডাল ও মাংস—যা কার্বোহাইড্রেট ও প্রোটিনের সমন্বয়ে শরীরকে দ্রুত এনার্জি দেয়।

২. প্রোটিনে সমৃদ্ধ: গরু বা খাসির মাংস থেকে পাওয়া প্রোটিন পেশি শক্তিশালী করে। দীর্ঘসময় পেট ভরা রাখে।

৩. ফাইবারে ভরপুর: ডাল ও গমে থাকা ফাইবার যা হজমে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য কমায়।

৪. ভিটামিন ও মিনারেল: হালিমে পাওয়া যায় আয়রন যা রক্তের জন্য ভালো। জিঙ্ক (ইমিউনিটি বাড়ায়) ম্যাগনেসিয়ামও রয়েছে।

৫. শরীর গরম রাখে ও শক্তি জোগায়: বিশেষ করে দুর্বলতা বা ক্লান্তি কাটাতে হালিম খুব উপকারী।

কিছু সতর্কতা-

১. বেশি তেল-চর্বিযুক্ত হালিম এড়িয়ে চলুন

২. অতিরিক্ত খেলে বদহজম হতে পারে

৩. ডায়াবেটিস বা হার্টের রোগীরা পরিমিত খাবেন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের নারী ফুটবলাররা দেশে ফিরছেন তুরস্ক সীমান্ত দিয়ে

ইরানের নারী ফুটবলাররা দেশে ফিরছেন তুরস্ক সীমান্ত দিয়ে

কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত ১

কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত ১

‘সেবায় আমরা’ সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

‘সেবায় আমরা’ সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মাহত্যা

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মাহত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App