×

খাবার

যেসব ফল একসঙ্গে খেলে বিপদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২১ পিএম

যেসব ফল একসঙ্গে খেলে বিপদ

কিছু ফল একসঙ্গে খেলে শরীরে সমস্যা দেখা দিতে পারে। ছবি : সংগৃহীত

ফলের উপকারিতা নিয়ে সন্দেহ প্রকাশের জায়গা নেই। কিন্তু সব কিছুরই খারাপ এবং ভালো দিক রয়েছে। ফল খেলে এমনিতে কোনো অপকারিতা নেই। তবে কিছু ফল একসঙ্গে খেলে শরীরে সমস্যা দেখা দিতে পারে।

১. আঙুর এমনিতে শরীরের জন্য খুবই উপকারী। তবে বেশি খেলে অম্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই সমস্যা আরও বড় আকারে দেখা দিতে পারে যদি আঙুরের সঙ্গে খেজুর খান। আঙুর এবং খেজুর একসঙ্গে খাওয়া ঠিক নয়।

২. পেয়ারাতে অ্যাসিড জাতীয় উপাদান থাকে। অন্য দিকে কলাতে শকর্রার ভাগ বেশি। শর্করা আর অ্যাসিড যদি একসঙ্গে জোট বাঁধে, সে ক্ষেত্রে গ্যাস, অম্বল, বদহজম, মাথা ঘোরা, এমনকি, ক্লান্তির মতো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।

৩. অনেকেই পেঁপের উপর লেবুর রস ছড়িয়ে খান। এতে স্বাদ অনেক গুণ বেড়ে গেলেও এই দু’টি ফল একসঙ্গে খাওয়া ঠিক নয়। পেঁপে এবং লেবু একসঙ্গে খেলে রক্তাল্পতা এবং হিমোগ্লোবিনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। সুস্থ থাকতে এই দু’টি ফল একসঙ্গে না খাওয়াই ভালো।

আরো পড়ুন : বাতের ব্যথা সারাবে যে ৫ ফল


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App