×

ইউরোপ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুমকি ইউরোপীয় কমিশনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০১:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুমকি ইউরোপীয় কমিশনের

ছবি : সংগৃহীত

ট্রাম্পের ৩০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইউরোপীয় কমিশন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন শনিবার (১৩ জুলাই) এই হুমকি দেন। খবর ডয়েচে ভেলের।

তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র ১ আগস্ট থেকে ইউরোপীয় পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর করে, তাহলে ইইউ তার স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

সপ্তাহব্যাপী আলোচনার পর বিস্তৃত বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।

আরো পড়ুন : ইইউ ও মেক্সিকোর পণ্যে ৩০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প

১ আগস্ট থেকে এ শুল্ক কার্যকর হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশের জন্য নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

ইইউ’র নির্বাহী শাখার প্রধান ভন ডের লেইন এক বিবৃতিতে বলেছেন, ইইউ ১ আগস্টের মধ্যে একটি চুক্তির জন্য কাজ চালিয়ে যেতে প্রস্তুত। 

বিশ্বের খুব কম অর্থনীতিই ইউরোপীয় ইউনিয়নের উদার এবং ন্যায্যতার সঙ্গে ব্যবসা- বাণিজ্য করে।

যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে তিনি বলেন, প্রয়োজনে আনুপাতিক প্রতিকার গ্রহণসহ, ইইউ’র স্বার্থ রক্ষার জন্য আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App